ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সাহায্য যুক্তরাষ্ট্রের

ঘূর্ণিঝড় ‌‌‌‘মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ বাবদ আড়াই লাখ ডলার অর্থাৎ দুই কোটি ৬৯ লাখ টাকা দেবে দেশটি

ঘূর্ণিঝড় ‌‌‌মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশী ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ বাবদ আড়াই লাখ ডলার অর্থাৎ দুই কোটি ৬৯ লাখ টাকা দেবে দেশটি।

আজ বুধবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ।

তিনি বলেন, গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার ও বাংলাদেশে আঘাত হানে। এতে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী প্রায় পাঁচ লাখ বাংলাদেশী ও শরণার্থী শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়টি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল, যার ফলে বাংলাদেশে উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত হয়। ওই সময় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এর ফলে ব্যাপকভাবে বন্যা ও ভূমিধস হয়।

আরও