চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা হেফাজতে থাকা পণ্য উধাও

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের হেফাজতে থাকা একজন আমদানিকারকের একটি ৪০ ফুটের কনটেইনার খুলে সেখানে কোনো পণ্যের অস্তিত্ব খুজে পায়নি চট্টগ্রাম কাস্টমস । পরে অনুসন্ধানে বেরিয়েছে, এই কনটেইনারটি থেকে পণ্য দুটি কাভার্ডভ্যানে করে বন্দর থেকে নিরাপদে বের করে নিয়েছে একটি চক্র । একটি কাভার্ডভ্যান পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে । অবশ্য বন্দর থানায় রাখা কাভার্ডভ্যানটিতে থাকা পণ্য এখনো খুলে দেখা হয়নি ।

চট্টগ্রাম কাস্টমসের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, প্রতারক চক্রটি নিজেদের আমদানি করা দুই কনটেইনার পণ্য খালাসের জন্য বন্দরে আসে । দুই কনটেইনার মালামাল বোঝাই করতে কাভার্ডভ্যান প্রয়োজন চারটি । কিন্তু তারা বন্দরে উদ্দেশ্যমূলকভাবে ছয়টি কাভার্ডভ্যান নিয়ে প্রবেশ করে । পরে বন্দর থেকে পণ্যভর্তি মোট ছয়টি কাভার্ডভ্যান নিয়েই তারা  বের হয়ে যায় । এর মধ্যে চারটি কাভার্ডভ্যানে আর্টকার্ড নিয়ে বের হয়েছে । বাকি দুটি কাভার্ডভ্যানে ফেব্রিক্স ছিল বলে ধারণা করা হচ্ছে ।  

কাস্টম হাউসের সহকারী কমিশনার (এআইআর) নূর এ হাসনা সানজিদা অনসূয়া বিষয়টির সত্যতা স্বীকার করে বণিক বার্তাকে বলেন, আমরা আজ জালিয়াতিটি পুরোপুরি নিশ্চিত হয়েছি । আমদানিকারকের এক কনটেইনারে আসা পণ্য একটি চক্র দুটি কাভার্ডভ্যানে বোঝাই করে বন্দর থেকে বের করে নিয়ে গেছে । এর মধ্যে একটি কাভার্ড ভ্যান এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পেরেছে । থানায় থাকা গাড়িটি আমরা ইনভেন্ট্রি করার প্রস্তুতি নিচ্ছি । আমদানি পণ্য বন্দরের জলসীমায় পৌঁছানোর পর তা খালাসের আগ পর্যন্ত নিরাপত্তা বিধানের দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের- এ বিষয়টিও মনে করিয়ে দেন তিনি। 

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, কনটেইইনারে আসা চালানটিতে চট্টগ্রাম কাস্টম হাউসে দেয়া নথিতে আর্টকার্ড আমদানির ঘোষণা দেয়া আছে । একটি পোশাক কারখানার নামে চালানটি আামদানি হয়েছে । নিয়ম অনুযায়ী বন্দর থেকে পণ্য বের হওয়ার আগে অনেকগুলো নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করতে হয় ।

আরও