ওসমান হাদির জানাজায় অংশ নিতে দলে দলে যাচ্ছে মানুষ

বেলা ২টায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর পৌনে ১২টা থেকে ছোট বড় মিছিল নিয়ে হাজারো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকছে। ব্যানার, পতাকা হাতে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউর পথে হাজারো মানুষ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আজ (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছে। রাজধানীর বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেইট এলাকা হয়ে মিছিল নিয়ে মানুষ জানাজাস্থলে যাচ্ছে। এতে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে যানজট।

দুপুর পৌনে ১২টা থেকে ছোট বড় মিছিল নিয়ে হাজারো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকছে। ব্যানার, পতাকা হাতে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউর পথে হাজারো মানুষ।

সড়কজুড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, ওসমান হাদি নিহত হওয়ার ঘটনায় আজ শনিবার রাষ্ট্রীয় শোক চলছে। বেলা ২টায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।

আরও