চট্টগ্রাম-১১ আসনের সদস্য এম এ লতিফকে গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাতে গ্রেফতার করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে হামলা ও গুলি করে আহত করার অভিযোগে এর আগে এম এ লতিফসহ মামলায় ১৬ জনের নাম উল্লেখ ও প্রায় ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন মো. এরশাদ। তিনি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারী বণিক বার্তাকে বলেন, এম এ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ (শনিবার) এম এ লতিফকে আদালতে এনে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।