২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৪ মামলা, গ্রেফতার ১৭৪

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে পরদিন বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০ থানা এলাকায় দুই পালায় ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করে।

রাজধানীর জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টার আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৬৪টি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে পরদিন বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০ থানা এলাকায় দুই পালায় ৬৬৭টি টহল দল দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি দল দায়িত্বে ছিল। এই দলগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

এতে আরো বলা হয়, এ সময়জুড়ে মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে পাঁচ জন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন জন চাঁদাবাজ, ছয় জন চোর, ১৮ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত দুটি চাপাতি, একটি চাকু, একটি ছুরি, একটি কুড়াল, পাচঁটি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও নগদ ১২ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৪টি মামলা রুজু করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও