তিনদিন স্থগিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অনুষ্ঠান

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অনুষ্ঠান তিনদিন স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে আগামী তিনদিনের জন‍্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হলো।

আরও