সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে প্রেস ব্রিফিং করবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার বিএনপি মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠামো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে সামনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।