গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত

নিহতরা হলেন উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোড়রগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং একই ইউনিয়নের হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোড়রগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোড়রগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং একই ইউনিয়নের হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৫)।

স্থানীয়রা জানান, গোলাম মওলা দীর্ঘদিন ধরে গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। আজ সকালে তিনি আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান।

গাছ কাটার একপর্যায়ে সেটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে। পরে গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও