রণক্ষেত্র লক্ষ্মীপুর, আহত অর্ধশত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধীদের অন্তত ২২ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকটি প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনাও ঘটেছে।

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধীদের অন্তত ২২ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকটি প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনাও ঘটেছে। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে শহরের বাগবাড়ি, ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে শহরের তমিজ মার্কেট সংলগ্ন উপজেলা চেয়ারম্যানের বাসভবনের সামনে অবস্থান নেয়। আর শিক্ষার্থীরা উত্তর তেমুহনীমাদাম ব্রিজ ও ঝুমুর এলাকা নিজেদের দখলে নেয়।

এসব বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

আরও