নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শিলমান্দী এলাকায় এন আর স্পিনিং মিল নামের সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন লাগার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই আগুন লাগার স্থানে পৌঁছায় ফায়ার সার্ভিস। নরসিংদী ফায়ার স্টেশনের ২টি, মাধবদী ২টি, পলাশ ২টি, মনোহরদী ১টি ও শিবপুর ফায়ার স্টেশনের ১টি— মোট ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
আজ ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নি নির্বাপণ কাজ চলমাণ রয়েছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। তদন্তের পর জানা যাবে।