চাঁদপুরে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, আহত অর্ধশতাধিক

চাঁদপুরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আতঙ্কে ছোটাছুটি করে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে ঘাটে ও লঞ্চে আটকা পড়েছে ঢাকা-চাঁদপুর নৌপথের হাজারো যাত্রী। ঘটনার পর পরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন।

আরও