পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে মারা গেছেন হলের এক আবাসিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে হলের পুকুরে সাঁতার কাটতে নেমে মারা যান পলাশ আহমেদ নামের ওই শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে মারা গেছেন হলের এক আবাসিক শিক্ষার্থী। আজ রোববার দুপুরে হলের পুকুরে সাঁতার কাটতে নেমে মারা যান পলাশ আহমেদ নামের ওই শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম। তিনি জানান, পলাশ পুকুরে গোসলে নেমে ডুবে যান। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পানিতে ডুবে যাওয়ার বিষয়ে পলাশের সহপাঠীরা জানান, ফুটবল খেলার পর পলাশ হলের পুকুরে গোসল করতে নামেন। গোসল করার সময় পুকুরের এক পাশ থেকে সাঁতার কেটে অন্য পাশ গিয়ে আবার ফিরে আসার সময় ক্লান্ত হয়ে পড়েন। এসময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ পুকুরে তিনি তলিয়ে যান। অনেকক্ষণ ডুবে থাকার পরও না উঠলে বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়। তখন হলের অনেকেই দ্রুত পুকুরে নেমে তাকে উপরে তুলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে বেলা ২টার দিকে তিনি মারা যান।

আরও