ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

চার্জগঠন শুনানি ২৬ আগস্ট

একা পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আসামি মো. মজনুর বিরুদ্ধে ২৬ আগস্ট চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

একা পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আসামি মো. মজনুর বিরুদ্ধে ২৬ আগস্ট চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুজ্জামান চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন। ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ মামলায় গত ১৬ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঢাকা সিএমএম আদালতে মো. মজনুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এরপর নভেল করোনাভাইরাসের কারণে দেশের সব আদালত ছুটিতে থাকায় এ মামলারও কার্যক্রম বন্ধ ছিল। ৫ আগস্ট থেকে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর দাখিলকৃত চার্জশিটটি সিএমএম আদালত বিচারের জন্য ওই ট্রাইব্যুনালে পাঠালে বিচারের এ তারিখ ঠিক করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় চলতি বছরের ৯ জানুয়ারি আসামি মজনুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে গত ১৬ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে সে কারাগারেই আছেন।

চার্জশিটে বলা হয়, গত ৫ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে ফুটপাত দিয়ে ৪০-৫০ গজ সামনে আর্মি গলফ ক্লাব মাঠসংলগ্ন স্থানে ভিকটিম পৌঁছালে আসামি মজনু পেছন থেকে গলা ধরে ফুটপাতে মাটিতে ফেলে গলা চেপে ধরে। ভিকটিম চিত্কার করতে গেলে আসামি তাকে কিল-ঘুষি মেরে ভয়ভীতি দেখালে ভিকটিম অজ্ঞান হয়ে পড়েন। তখন মজনু ভিকটিমকে অচেতন অবস্থায়ই ধর্ষণ করেন। এ ঘটনায় গত ৬ জানুয়ারি ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেন।

আরও