যুবলীগ নেতা হত্যা মামলা

খালাস পেলেন গাংনী পৌর মেয়রসহ ১১ আসামি

মেহেরপুরের গাংনীতে যুবলীগ নেতা বদিউজ্জামান বদি হত্যা ও গুম মামলায় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামসহ ১১ আসামিকে খালাস দিয়েছেন আদালত। গতকাল মেহেরপুর জজ আদালতের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্তরা হলেন মেয়রের ভাই আনারুল ইসলাম ও খাইরুল ইসলাম, নিরাপত্তারক্ষী বকুল হোসেন, শফিকুল, বাবুল, নাজু, রানা, মোজাম কসাই ও মিলন।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ এপ্রিল মেহেরপুরের গাংনী উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে বদিউজ্জামান বদি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ২৮ এপ্রিলে বদির ভাই রবিউল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় মেয়র আশরাফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা ও গুম মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নারায়ণ চন্দ্র নাথ ২০১২ সালের ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও