ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকরা হলেন ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটকরা অবৈধভাবে বাংলাদেশে আসেন। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে আসেন বলে বিজিবিকে জানিয়েছেন।