ফেনীতে ভোটার তালিকায় চীনা নারীর নাম

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি

ফেনীতে জালিয়াতি করে ভোটার তালিকায় চীনের নাগরিক আয়েশা জোয়াং জিং নামে এক নারীর নাম অন্তর্ভুক্তির ঘটনায় আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে ওই নারীর জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

 ফেনীতে জালিয়াতি করে ভোটার তালিকায় চীনের নাগরিক আয়েশা জোয়াং জিং নামে এক নারীর নাম অন্তর্ভুক্তির ঘটনায় আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে ওই নারীর জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে একই সঙ্গে প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে গত সোমবার -সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির সহকারী সচিব মোশাররফ হোসেন

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয় জোয়াং জিংয়ের পরে তারা দেশে ফিরে এসে ২০১৪ সালে জালিয়াতি চক্রের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদকালে ভুয়া কাগজপত্র দেখিয়ে নাম অন্তর্ভুক্ত করেন

ইসির সহকারী সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, জোয়াং জিং নামে ওই চীনা নারী প্রবাসে এক বাংলাদেশীকে বিয়ে করে দেশে আসেন পরে ২০১৪ সালের হালনাগাদ তালিকায় ভোটার তালিকাভুক্ত হন সম্প্রতি ইমিগ্রেশনে সন্দেহ হলে তার বিষয়টি খতিয়ে দেখা হয়, তখনই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে এরই মধ্যে তার নাম তালিকা থেকে বাদ দিয়ে তার জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ায় ওই চীনা নাগরিকের বিরুদ্ধে ভোটার তালিকা আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের জন্য সিদ্ধান্ত নিয়েছে কমিশন

এছাড়া বিষয়ে ফেনী প্রশাসনের কাছে দেয়া ইসির এক অনাপত্তিতে উল্লেখ করা হয়, চীনা নাগরিক আয়েশা জোয়াং জিং আক্তার-কে জন্মসনদ নাগরিকত্ব সনদের ভিত্তিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তাকে বাংলাদেশী নাগরিক হিসেবে প্রত্যয়নপত্র ইস্যুকারী ফেনীর সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, জন্মসনদ নাগরিক সনদ ইস্যুকারী সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুর নবী নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আলমগীর এবং নিবন্ধন ফরমে শনাক্তকারী যাচাইকারী হিসেবে স্বাক্ষরকারী/সহায়তা প্রদানকারী মো. বেলাল হোসেন, সাং কৌশল্যা, দাগনভূঞা, ফেনী ফেনী পৌরসভার নম্বর ওয়ার্ড কমিশনার সিরাজুল ইসলাম পাটোয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি জ্ঞাপন করেছেন

ফেনী সদর থানা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীন বলেন, জোয়াং জিং (এনআইডি নং- ১৯৮৬৬৩০২২৯০৯০০০০১৮) ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্তের আলোকে আমরা ফরওয়াডিং দিয়েছি স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে আজ -সংক্রান্ত মামলা নথিভুক্ত হতে পারে বলেও তিনি জানান

আরও