দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ হাজার টাকা নির্ধারণ হয়েছে।
আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।
এর আগে গতকাল ২৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়।
বরাবরের মতো বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সমন্বয় অনুযায়ী, ভরপ্রতি ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে ভরপ্রতি স্বর্ণের দাম যথাক্রমে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ ও ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৫৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বেড়েছে ও কমেছে ২৭ দফা। গত বছর ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় বেড়েছিল ৬৪ বার ও কমানো হয়েছিল ২৯ বার।