জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার হওয়া সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার হওয়া সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল বিকালে তিনি কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, কারা তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ হোসেন।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। পর্যায়ক্রমে তিনি সব মামলা থেকে জামিন পান।

সাতবার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে নির্বাচিত হয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও