দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ৮০ শিক্ষার্থীকে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আলিয়া ফেরদৌস জাহান। এছাড়া ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন প্রমুখ।