কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিহত শিশুরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমানের ছেলে মো. আয়ান (১১), বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (৭) এবং সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ফরহাদ ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (৩)।

কুমিল্লার চৌদ্দগ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় পুকুর ও নদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার পৌর এলাকার নাটাপাড়া, মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই ও কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামে এ ঘটনাগুলো ঘটে।

নিহত শিশুরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমানের ছেলে মো. আয়ান (১১), বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (৭) এবং সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ফরহাদ ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে কবরস্থানসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে আয়ান। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে কালকোট গ্রামে নিজ বাড়ির পুকুরে পড়ে গিয়ে প্রবাসী ফরহাদ ইবনে মোস্তফার তিন বছর বয়সী ছেলে মোহাম্মদের মৃত্যু হয়। একই দিনে মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে মরা নদীর পানিতে ডুবে শাহাদাত হোসেন নামে আরেক শিশুর মৃত্যু ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। শহরাঞ্চলে বেড়ে ওঠা অনেক শিশু সাঁতার না জানায় গ্রামে এসে পুকুর বা জলাশয়ে নামার সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের আরো সতর্ক থাকতে হবে।

আরও