কুমিল্লায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল অপারেশনের অভিযোগ

কুমিল্লায় সার্জারি চিকিৎসক জুবায়ের আহমেদের বিরুদ্ধে এক রোগীকে হার্নিয়ার পরিবর্তে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এ অভিযোগ করেন কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড় এলাকার বাসিন্দা ও মৃত আমিন উল্লাহর ছেলে ভুক্তভোগী আনিছুর রহমান। এ বিষয়ে গতকাল স্বাস্থ্যমন্ত্রী, সচিব, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়।

অভিযোগে আনিছুর রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে হার্নিয়ার ব্যথার কারণে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং পরে কুমেক হাসপাতালের একজন চিকিৎসকের চিকিৎসা নেন। তারা পরীক্ষা-নিরীক্ষা করার পর হার্নিয়ার চিকিৎসা দেন। পরবর্তী সময়ে হার্নিয়ার তীব্র ব্যথা অনুভব হলে তিনি কুমেকের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. জুবায়ের আহমদের চিকিৎসা নেন। চিকিৎসক পুনরায় তাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নগরীর সিডি প্যাথ অ্যান্ড হসপিটাল (প্রা.) লিমিটেডে ভর্তি হয়ে অপারেশনের পরামর্শ দেন। গত ২৪ জানুয়ারি ওই হসপিটালে ডা. জুবায়ের তার অপারেশন করেন। কিছুদিন পর আবারো আগের মতো হার্নিয়ার ব্যথা হলে তিনি আবার ওই চিকিৎসকের কাছে যান। তখন চিকিৎসক জুবায়ের হার্নিয়ার পরিবর্তে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করে ফেলেন।

ভুক্তভোগী আনিস বণিক বার্তাকে বলেন, তার সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে অ্যাপেন্ডিসাইটিস নরমাল উল্লেখ রয়েছে। কিন্তু ডা. জুবায়ের আহমদ হার্নিয়ার পরিবর্তে ভুল করে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করে ফেলেন। এখন তিনি তীব্র যন্ত্রণায় ভুগছেন। এছাড়া হার্ট ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে জীবনঝুঁকির মধ্যে পড়েছেন এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয়ে তিনি তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ডা. জুবায়ের আহমদ সেলফোনে বলেন, রোগীর (আনিছুর রহমান) অ্যাপেন্ডিসাইটিসেরও সমস্যা ছিল, তাই অপারেশন করা হয়েছে। এছাড়া রোগীর সঙ্গে আসা একজন বলেছেন, রোগীর অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা আছে। তবে রোগীর হার্নিয়ার সমস্যাও আছে। রোগীর সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে অ্যাপেন্ডিসাইটিস নরমাল উল্লেখ থাকলেও কেন অপারেশন করা হলো এমন প্রশ্নে তিনি বলেন, আমি এখন চট্টগ্রামে আছি, কুমিল্লা ফিরে কথা বলব বলে সংযোগ কেটে দেন। এ বিষয়ে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, অভিযোগের তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও