চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

বিদ্যুৎ এর মূল লাইন থেকে পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এতে পাম্প মেশিনটিও পুড়ে গেছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বিদ্যুতের মূল লাইন থেকে পানি ওঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এতে পাম্প মেশিনটিও পুড়ে গেছে।

রিনা বেগমের চার সন্তান ও ছেলে রাসেল খানের ২ সন্তান ও স্ত্রী রয়েছে। রাসেল খান চাঁদপুর সদরে একটি দোকানে চাকরি করতেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

মৃতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও