ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শ্রমিকরা।

নারায়ণগঞ্জে ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শ্রমিকরা। রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সোনারগাঁর কাঁচপুরে অবস্থিত রহিম গ্রুপের (রহিম স্টিল মিলস) ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ফেব্রুয়ারিতে রহিম গ্রুপের শ্রমিকদের অর্জিত ছুটির টাকা মালিকপক্ষ অবৈধভাবে কেটে নিলে শ্রমিকরা এর প্রতিবাদ জানান। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবাদকারী ১৩ শ্রমিকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেয়া হয়। কল-কারখানা অধিদপ্তরে লিখিত অভিযোগ দেয়া হলেও এখনো তারা সংকট নিরসনে এগিয়ে আসেনি। চাকরি হারিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়ে করোনাকালে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

আরও