মামলা

ঢাকার সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

মামলায় অজ্ঞাতনামা আরো ছয়-সাতজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আরিফ ওরফে ইমরান (২৬) নামের এক যুবককে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল সাভার মডেল থানার ওসি সাইফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন। গত বুধবার রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইনভেস্টিগেশন বিভাগ মামলাটি করে।

আরও