চট্টগ্রামে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৮ জন দগ্ধ

বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে একটি আবাসিক ভবনের রান্নাঘরে মে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে হালিমা মঞ্জিল নামের ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. শিপন (৩০), মো. সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), মো. শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)। দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. মকবুল জানান, সেহরির আগে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয় বলে জেনেছি। দগ্ধ সকলে একই পরিবারের সদস্য। কুমিল্লার বুড়িচং থেকে এক ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল আরেক ভাইয়ের পরিবারের সদস্যরা। ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আশিক বলেন, জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮ জনকে ভোরে হাসপাতালে আনা হয়। তাদেরকে ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও