গতকাল দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মো. মোর্শেদ আহসান, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. কামরুল হাসান (জিশান) স্বাস্থ্যসেবা দেন। অন্তত ৩০০ রোগীকে ব্যবস্থাপত্র, ওষুধ, রোগ নির্ণয়সহ পুষ্টিকর খাবার স্বল্পমূল্যে দেয়া হয়।