পোশাক নিয়ে নির্দেশনাটি প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

গত ২১ জুলাই বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়ে নির্দেশনা জারি করে। সে অনুযায়ী, পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের এখন থেকে ফরমাল শার্ট ও প্যান্ট পরতে হবে। এক্ষেত্রে জিন্স বা গ্যাবাডিন প্যান্ট পরিহার করতে বলা হয়। আর নারীদের ক্ষেত্রে শর্ট স্লিভ ও লেন্থের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক-সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে নির্দেশনাটি প্রত্যাহার করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব-স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে, এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।

এতে আরো বলা হয়, মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নরের গোচরীভূত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এ মূহুর্তে প্রত্যাহার করা হলো।

এর আগে গত ২১ জুলাই বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়ে নির্দেশনা জারি করে। সে অনুযায়ী, পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের এখন থেকে ফরমাল শার্ট ও প্যান্ট পরতে হবে। এক্ষেত্রে জিন্স বা গ্যাবাডিন প্যান্ট পরিহার করতে বলা হয়। আর নারীদের ক্ষেত্রে শর্ট স্লিভ ও লেন্থের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে পোশাক-সংক্রান্ত এসব নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনায় বলা হয়, নারীদের শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরে অফিসে আসতে হবে। এক্ষেত্রে পোশাক অবশ্যই সাদামাটা ও পেশাদার হতে হবে বলে নির্দেশনা দেয়া হয়।

আরও