কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।
গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। কুড়িগ্রাম দুপ্রক সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম, দুপ্রক সম্পাদক হারুন-অর-রশীদ মিলন প্রমুখ।