কোটালীপাড়ায় আগামীকাল থেকে তিন দিনের সুকান্ত মেলা

কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পৈত্রিক ভিটা কোটালীপাড়ার উনশিয়া গ্রামে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা। কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় বসবে এ আয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করছে। এরই মধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

সংস্কৃতিমন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি সুকান্ত মেলার উদ্বোধন করবেন। সমাপনী দিনে প্রধান অতিথি হচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মেলায় আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বসবে গ্রামীণ মেলা।

এ আয়োজনকে ঘিরে কোটালীপাড়া ও এর আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ।

ধারাবাশাল আদর্শ সরকারী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায় বলেন, প্রতি বছরই সুকান্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশবরণ্যে কবি, লেখক, সাহিত্যিকদের আড্ডা বসে। আশা করছি, এ বছরও তার ব্যতিক্রম হবে না। এ মেলায় এসে কবি-সাহিত্যিকরা তাদের প্রাণ খুলে কথা বলতে পারেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক বলেন, আমরা মেলার সব প্রস্তুতি শেষ করেছি। আমি চাইব, ভবিষ্যতেও কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতিকে ধরে রাখতে আরো বর্ণাঢ্যভাবে যেন মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া তার আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে আমাদের আরো নানামুখী উদ্যোগ গ্রহণ করা উচিত।

সুকান্তের প্রতিটি কবিতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিতের পক্ষে দৃঢ় অবস্থান ফুটে উঠেছে।

কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পৈত্রিক ভিটা কোটালীপাড়ার উনশিয়া গ্রামে।

আরও