সুলতান সালাউদ্দিন টুকু

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার

প্রতিমন্ত্রী টুকু বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে মানুষের জন্য পরিবার কার্ড চালু করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায়ও বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এরই মধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। তিনি জানান, আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, ভোটারদের আঙ্গুলের কালি শুকানোর আগেই সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে মানুষের জন্য পরিবার কার্ড চালু করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায়ও বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। এরই মধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। তিনি জানান, আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে।

তিনি আরো বলেন, দেশে নদী ও খাল পুনরুদ্ধারের জন্য সরকার একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় সারা দেশে ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খননের পরিকল্পনা রয়েছে। আজ থেকে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ শুরু হয়েছে। রাজখাল খননের মাধ্যমে টাঙ্গাইল জেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়ানো, সেচব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে খাল খনন খুব গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ের কৃষকদের আরো স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এতে এলাকার পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।

রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও