শাহবাগে গণজমায়েত চলছে

গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালন হচ্ছে। আজ শনিবার (১০ মে) বেলা তিনটার পর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা৷

আরও