মুন্সিগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মরদেহ নিয়ে বিক্ষোভ

মুন্সিগঞ্জে যৌতুকের দাবি পূরণ না করায় তানহা মাহমুদা (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

মুন্সিগঞ্জে যৌতুকের দাবি পূরণ না করায় তানহা মাহমুদা (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনায় স্বামী ফেরদৌস হাসান সোহানকে (৩০) আটক করেছে পুলিশ সোহান পঞ্চসারের মালিরপাথর এলাকার এমদাদুল হকের ছেলে

নিহত গৃহবধূ তানহা মাহমুদা সদর উপজেলার মিরকাদিমের উত্তর কাগজীপাড়া এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে তিনি স্বামীর সঙ্গে মিরকাদিমের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তার মানহাফ নামে এক বছর বয়সী একটি ছেলে রয়েছে

এদিকে দোষীদের বিচার দাবিতে নিহতের মরদেহ নিয়ে গতকাল শহরের সুপার মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন স্থানীয়রা

নিহতের স্বজনের অভিযোগ, দীর্ঘদিন যৌতুকের দাবিতে ওই গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে আসছিল তার স্বামী সোহানসহ শ্বশুরবাড়ির লোকজন সম্প্রতি নিহতের স্বামী সোহান, মাদক ব্যবসাসহ অনৈতিক কাজের জন্য চাপ প্রয়োগ করে গৃহবধূ তানহাকে বিষয়টি মেনে না নেয়ায় তার ওপর দিনের পর দিন চালানো হয় অমানুষিক নির্যাতন

পুলিশ হাসপাতালের চিকিৎসকরা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে নিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আসেন তার স্বামী সোহান  সময় কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ তানহাকে মৃত ঘোষণা করলে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় তার স্বামী  হাসপাতাল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে পরে নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে রাতেই ওই গৃহবধূর স্বামী সোহানকে আটক করে পুলিশ

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ফেরদৌস হাসানকে আটক করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আরও