রাজধানী ঢাকার মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পৌঁছায়।