ট্যাক্স বাড়ানোর চেয়ে লজিস্টিকস ব্যয় কমানো জরুরি —আমিরুল হক

সভাপতি, এলওএবি

লজিস্টিকস খাতে ব্যয় কমাতে পারলে সরকারের জন্য রাজস্ব ব্যবস্থাপনা সহজ হবে।

বর্তমানে দেশের লজিস্টিকস খাতে জিডিপির ১৬ শতাংশ ব্যয় হয়, অন্যদিকে ট্যাক্স-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৮ শতাংশ।

এ হার উদ্বেগজনকভাবে কম। ট্যাক্স-জিডিপি অনুপাত ১২ শতাংশে উন্নীত করা প্রয়োজন।

ফিনিশড প্রডাক্টের ওপর কর বাড়ানো হলেও আপত্তি নেই, কারণ রাজস্ব বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশে লজিস্টিকস খাতে ব্যয় বিশ্বের তুলনায় অনেক বেশি।

এটি ১০ শতাংশের নিচে নামিয়ে আনা উচিত। এ খাতে ৬ শতাংশ সাশ্রয় করা গেলে সরকারের জন্য পরিস্থিতি অনেক সহজ হবে।

আরও