ঢাবি শিক্ষার্থী নাফিস খন্দকারের মৃত্যু

নাফিস দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাফিস খন্দকার মারা গেছেন। অসুস্থ অবস্থায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাফিস। বিষয়টি নিশ্চিত করেছেন অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ।

নাফিস ওই হলের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বাদ মাগরিব কার্জন হলে (রসায়ন বিভাগ প্রাঙ্গণ) তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।

অধ্যাপক ড. ইসতিয়াক জানান, নাফিস দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে সেখান থেকে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও