মোংলায় ২৭৬০ লিটার অবৈধ তেলসহ চোরাকারবারি আটক

বাগেরহাটের মোংলা উপজেলায় ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেলসহ মো. হাফিজুর মোল্লা (২২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

বাগেরহাটের মোংলা উপজেলায় ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেলসহ মো. হাফিজুর মোল্লা (২২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। 

আজ সোমবার ভোরে উপজেলার পশুর নদীর হারবারিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব তেল ও চোরাকারবারিকে আটক করা হয়। অবৈধ তেল বহনকারী ইঞ্জিন চালিত কাঠের একটি নৌকাও জব্দ করে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা।

আটক হাফিজুর মোরেলগঞ্জ উপজেলার কাশ্মির এলাকার মো. আব্বাস মোল্লার ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা নিতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও