ফরিদপুরে ব্ল্যাক রাইস ধান চাষের সম্ভাবনা

ফরিদপুরে উচ্চমূল্যের ও পুষ্টিগুণসম্পন্ন ‘ব্ল্যাক রাইস’ ধান চাষাবাদের সম্ভাবনা তৈরি হয়েছে।

এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে এ ধানের পরীক্ষামূলক আবাদে সফলতা আসায় স্থানীয় সাধারণ কৃষকদের মাঝেও এটি চাষের আগ্রহ বাড়ছে।

আগ্রহী কৃষকরা সরকারিভাবে বীজ ও প্রয়োজনীয় সহযোগিতা দাবি করেছেন। প্রথম বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনা হিসেবে বীজ সরবরাহ করা হলে জেলায় এ ধানের চাষ দ্রুত বাড়বে বলে মনে করছেন তারা।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান জানান, যেহেতু এ চালের বাজারমূল্য অনেক বেশি, তাই বাণিজ্যিক ভিত্তিতে এর সম্প্রসারণে কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ সহায়তা দেয়া হচ্ছে।

আরও