গাইবান্ধায় ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু

সাঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় মাহিদকে জীবিত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে দীর্ঘ চেষ্টায় মইনুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মইনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১০ বছর বয়সী ছেলে মাহিদ ইসলামকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ন বিলে এ ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম শিমুলতাইড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন ও স্থানীয়রা জানান, মইনুল ইসলাম ছেলে মাহিদসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে তেলিয়ন বিলে মাছ ধরতে যান। একপর্যায়ে মাহিদ পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য পানিতে নামেন মইনুল। পরে তিনিও পানিতে নিখোঁজ হন।

খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় মাহিদকে জীবিত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে দীর্ঘ চেষ্টায় মইনুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সাঘাটা ফায়ার সার্ভিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, অভিযানে শিশু মাহিদকে জীবিত এবং তার বাবা মইনুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাহিদকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও