সড়ক দুর্ঘটনায় গীতিকারের মৃত্যু

নরসিংদী থেকে ঢাকায় কর্মস্থল ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় সাংবাদিক ওমর ফারুক বিশালের মৃত্যু হয়েছে।

নরসিংদী থেকে ঢাকায় কর্মস্থল ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় সাংবাদিক ওমর ফারুক বিশালের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মরজাল পল্লীবিদ্যুৎ অফিসসংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে বন্ধু ইমাম হোসেনের সঙ্গে মোটরসাইকেলে মরজাল বাজারে যাচ্ছিলেন ওমর ফারুক। মরজাল পল্লীবিদ্যুৎ অফিসসংলগ্ন স্থানে একটি কাভার্ডভ্যানচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ফারুকের মৃত্যু হয়।

আরও