গাংনীতে মাছের খামারে বিষ প্রয়োগ

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী বিলে মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী বিলে মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এতে ১ কোটি টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন খামারের মালিক গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

ঘের মালিক ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী জানান, এলাঙ্গী বিলের ৪৫ বিঘা জমির খামারে ৯০ লাখ টাকার মাছের পোনা ছাড়া হয়। নানা প্রজাতির এসব পোনা বড় হয়ে প্রায় ২ কোটি টাকার মাছ হয়েছে। খামারে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো ছিল। বিদ্যুৎ লাইন ও সিসি ক্যামেরার লাইন কেটে অন্ধকারে খামারে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। গতকাল সকালে কর্মচারীরা লক্ষ করেন, মাছ ধীরে ধীরে মারা যাচ্ছে।

আরও