চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেয়ার দাবিতে আজ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম স্কপের যুগ্ম সমন্বকায়রী এস কে খোদা তোতনের সভাপতিত্ব এবং স্কপের আরেক যুগ্ম সমন্বকায়রী ইফতেখার কামাল খানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদ আলম, বিএফটিইউসির সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, বিএলএফের সভাপতি নুরুল আবছার তৌহিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের হেলাল উদ্দিন কবির, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম প্রমুখ নেতারা।
সমাবেশ শেষে স্কপের নেতারা চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।