সংঘর্ষে নিহত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গতকাল নিলক্ষা ইউনিয়নে নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। উভয় পক্ষ আধুনিক আগ্নেয়াস্ত্র ও হেলমেট-বুলেটপ্রুফ জ্যাকেট পরে গোলাগুলিতে জড়ায়। গুরুতর আহত অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আরও