কর্মশালা

বাগেরহাটে নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটে নারীর নেতৃত্ব বিকাশ রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কানাডা হাইকমিশনের সহযোগিতায় উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে গতকাল বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। সময় ওয়াদার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতি, সাংবাদিক আলী আকবর টুটুল, মামুন আহমেদ, ওয়াদার কর্মকর্তা আল আমিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও