হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছে ৮৪৯ শিশু

দেশে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ শিশু।

এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১২৩ শিশুর, উপসর্গ দেখা দিয়েছে ৮৯৬ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় ৮৬৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৯৮ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৫৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৯৬ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৪৬। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ রোগী। এর মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকা নিলে এটি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। কিন্তু যেসব শিশু নির্ধারিত সময়ে হাম-রুবেলা (এমআর) টিকা পায়নি কিংবা অপুষ্টিতে ভুগছে, তাদের মধ্যে রোগটি দ্রুত জটিল আকার ধারণ করছে।

আরও