গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া ও কচুয়া ইউনিয়নের উল্ল্যা নদীপাড়ের হেলেঞ্চা গ্রাম থেকে এসব মাদক উদ্ধার করা হয়।৷ গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সাঘাটা অস্থায়ী সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রিতে জড়িত আশরাফুলকে আটক করা হয়৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘরের মেঝে খুঁড়ে ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতাসহ গ্রেফতারকৃত আশরাফুলের পিতা আব্দুর রহমান পালিয়ে যায়। ৷