আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে —কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের সর্বাত্মক চেষ্টা করা হবে। পরপর তারা তিনটি নির্বাচনে পরাজিত হয়েছে।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের সর্বাত্মক চেষ্টা করা হবে। পরপর তারা তিনটি নির্বাচনে পরাজিত হয়েছে। আগামী নির্বাচনেও বিপর্যয়ের সময় এসে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে।’

গতকাল দুপুরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 

ছাত্রছাত্রীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। তবে সব মানুষের জীবন উন্নত করতে হলে দেশটিকে আরো উন্নত করতে হবে।’

কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, ছানোয়ার হোসেন এমপি, সংরক্ষিত আসনের এমপি খন্দকার মমতা হেনা লাভলী, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল করিম মিঞা প্রমুখ।

আরও