ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে মো. নিকসন (৪০) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিকসন উপজেলার কুতিকুড়া গ্রামের মৃত তহুর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৫টার দিকে টিকুরিয়া কুড়ির পাড় মাঠে বোরো ধান কাটার সময় আকস্মিক বজ্রপাত ঘটে। এতে নিকসন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। আবহাওয়া খারাপ থাকলে বজ্রপাত থেকে রক্ষায় সবাইকে সর্তকভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।