রাজবাড়ীতে গরুবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ের নিকট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর কালুখালীতে গরু বোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রতন শেখ (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ের নিকট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে একটি গরুবোঝাই নসিমন কুষ্টিয়া যাচ্ছিল। বৃষ্টির মধ্যে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ের নিকট ব্রিজের ওপর পৌঁছানোর পর ব্রেক করলে নসিমনটি কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা রতন শেখকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশীদ বলেন, একটি নসিমন গরু বোঝাই করে কুষ্টিয়া যাওয়ার পথে বাংলাদেশ হাট ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নসিমনে থাকা গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। নসিমনটি উদ্ধার করাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও