সাতক্ষীরায় বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), এসডি হাসপাতাল এবং বণিক বার্তার যৌথ আয়োজনে নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। গতকাল পৌরসভার কুখরালী বোসপাড়ায় পরিচালিত ক্যাম্পে নারী-শিশুসহ দুই শতাধিক মানুষকে বিনামূল্যে সেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেয়া হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন সাতক্ষীরা এসডি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোসাদ্দেক হোসেন।