রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাাল দুপুরে আনুষ্ঠানিকভাবে ম্যুরাল উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এ সময় রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা

রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাাল দুপুরে আনুষ্ঠানিকভাবে ম্যুরাল উদ্বোধন করেন রাজবাড়ী- আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। সময় রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

পুষ্পমাল্য অর্পণ শেষে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশে ভিন্ন দল-মতের মানুষ বাস করে, কিন্তু মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা অস্বীকার করার সুযোগ নেই। বঙ্গবন্ধু দেশবাসীর হূদয়ে গেঁথে আছেন। ৫২ থেকে ৭০ সাল পর্যন্ত আন্দোলন করে আমরা দেশ পেয়েছি। সেজন্য সবাই মিলে দেশটা রক্ষা করব।

আরও